সাতক্ষীরায় যুবলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপি-জামায়াতের হত্যা, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ।

আজ বিকালে শহরের নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ সাফি আহম্মেদ, শেখ সাহিদ উদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স.ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হুসাইন সুজন, যুবলীগ নেতা সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, এ্যাডঃ তামিম আহম্মেদ সোহাগ প্রমূখ।
পরে জেলা যুবলীগের নেতৃত্বে নিউ মার্কেট চত্বর থেকে শান্তি সমাবেশের একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত যুবলীগের খণ্ড খণ্ড মিছিল সমাবেশে যোগদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights