সাতক্ষীরা সদরে বাবু ও কলারোয়ায় আমিনুল চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু লাঙ্গল প্রতীক নিয়ে ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৩ হাজার ৪২ ভোট পেয়েছেন।

অপরদিকে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ঘোড়া প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম লালটু ৪৭ হাজার ৪৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আনারুল ইসলাম লালটু পেয়েছেন ৪২ হাজার ৭৪৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights