সাফের শিরোপা ধরে রাখায় সাতক্ষীরায় আনন্দ র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

সাফ চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে হারিয়ে ২-১ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাতক্ষীরাতে আনন্দ র‍্যালি করেছে জেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টার সময় শহরের তুফান কোম্পানি মোড় এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম শাহীন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, নারী জাতীয় দলের ডিফেন্ডার আফিদা প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা এ্যারিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আইনূল ইসলাম নান্টাসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা।
র‍্যালি শেষে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুল ও মিষ্টি নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, কৃতি খেলোয়াড় মাছুরা পারভীন ও শহরের সুলতানপুরে অবস্থিত আফিদা প্রান্তির বাসায় যান।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, সাফ চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার আফিইদা প্রান্তি ও মাসুরা পারভীন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলে বাংলাদেশকে বিজয়ে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছে। এতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশন ও সাতক্ষীরাবাসী গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights