সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া দুই মামলায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড আবেদন করে সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুদিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights