সাবেক এমপি মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি

আগস্টে ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।

এদিন একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় সাবেক মন্ত্রীসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights