সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা এ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুইপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights