সারাদেশে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২৬১

অনলাইন ডেস্ক
সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ২৬১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ২৬১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার হন আরও ৫১২ জন। এছাড়া অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেলসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights