সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আজগর প্রকাশ টুটুলকে(৪১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আজগর পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিএমপি ঘোষিত ‘নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী’ তালিকার অন্তর্ভুক্ত মো. আলী আজগর প্রকাশ টুটুল। তার নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights