সিলেটে আরও বেড়েছে করোনা রোগী

সিলেটে আরও বেড়েছে করোনা আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় আরও ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। সচেতনতা বাড়ানো না গেলে করোনা সংক্রমণ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যবিভাগে সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights