সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় আলোচনা সভার।
সকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের পার্শ্ববর্তী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
