সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক নৈশপ্রহরির লাশ এবং একই সময় সাগর উপকূল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন হলেন আবু তালেব (৫৫)। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার একটি কারখানায় নৈশপ্রহরির কাজ করতেন। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন জানান, রবিবার রাত ৮টার দিকে মহাসড়কের পাশ থেকে আবু তালেবের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হয়েছেন। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালি উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় সাগর উপকূল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights