সীতাকুণ্ডে ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো তুলার গুদামের আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামের আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার ভোররাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।

তিনি বলেন, ভোররাতে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না। তবে এখনো ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। সকাল ৭টায় আগুন নিভে গেছে। তবে কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে।’

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ওই আগুনের সূত্রপাত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights