সুইডেনে পবিত্র কোরআন অবমাননাকারী সেই যুবক গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

২০২৩ সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক সুইডেনে দুর্বৃত্তের গুলিতে ‍নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা গুলিতে নিহত হন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দু’বার পবিত্র কোরআনে আগুন দেন অভিযুক্ত মোমিকা। প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে। দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে।

বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights