সুনামগঞ্জে বীরের কণ্ঠে বীরত্ব গাঁথা উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বীরের কণ্ঠে বীরত্ব গাঁথা শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদে এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আফরাজুর রহমান।

এসময় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে একাত্তরের রণাঙ্গনে তাদের বীরত্ব গাঁথার স্মৃতি রেকর্ড করা হয়। এগুলো আর্কাইভ আকারে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, এমটিআই প্রকল্পের এমডি ডা. মনিরুল ইসলাম খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights