সুপার ফোরে উঠতে ভারতের সামনে অঙ্ক কী?

অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

তাহলে কি এশিয়া কাপের পরের পর্বে যেতে পারবে ভারত? পয়েন্টের অঙ্কে কত নম্বরে থাকবে তারা?

শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই সত্যি হয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ২৬৬ রান করে। কিন্তু তার পর আর খেলা হয়নি। তাই ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ হয়ে যায় দুই দলের মধ্যে। এতে এশিয়া কাপের পরের পর্বে ভারতের যাওয়ার অঙ্ক কী?
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে নেপাল। সোমবার নেপালের বিরুদ্ধে ম্যাচ রোহিতদের। সেই ম্যাচ জিতলে ভারতের সুপার ফোরে যাওয়ার রাস্তা পাকা।

যদি ভারত হেরে যায়, তাহলে দু’পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে নেপাল। যদিও নেপাল অনেকটাই দুর্বল দল, সে হিসেবে তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights