সুবর্ণচরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর থেকে ডাকাতি প্রস্তুতির মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোঃ খবির উদ্দিন (৫২) পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চর মজিদ গ্রামের মৃত আব্দুল বাকের এর পুত্র।

৩১ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১ টায় ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার কর হয়

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ২০১৫ সালে হাতিয়া থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করা হয়। মামলা নং জিআর ২১৬ /১৫ সে মামলায় খবির ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১ টার সময় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়। এই মামলায় আরো একাধিক আসামী রয়েছেন তারা অনেকেই জামিনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights