সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে রাতের আঁধারে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের হুমকি, বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ঘটনাটি ঘটে, উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামে।

৬ মার্চ (শুক্রবার) বেলা ১২ টায় ঘটনাস্থলে মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল খায়েরের স্ত্রী রাহেনা বেগম (৫৫), তার মেয়ে রাবেয়া সুলতানা, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কামাল সর্দার প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রতিবেশী ভূমিদস্যু ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি দখলের পায়তারা করছে সম্প্রতি ইলিয়াস আলী তার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে আমার জমির মাঝখানে দিয়ে রাস্তা তৈরী করে পেলে, পরবর্তীতে ভুক্তভোগী স্থানীয় ফাঁড়ি থানায় লিখিত অভিযোগ করলে ঘটনা স্থলে পুলিশ এসে অভিযুক্তকে রাস্তা কেটে আগের মত করে জায়গাটি ছেড়ে দিতে বলেন পুলিশের নির্দেশ অমান্য করে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে গুম খুনসহ প্রকাশ্য গণধর্ষণের হুমকি দেয় এবং মেয়েকে আসা যাওয়ায় পথে নানা অশ্লীল কথা বলে এতে আমরা শংকিত যে কোন সময় ইলিয়াস তার সন্ত্রাস বাহিনী নিয়ে সে বড় ধরনের ক্ষতি করতে পারে আমরা এর বিচার চাই।
ভুক্তভোগী রাবেয়া বলেন, আমাদের জায়গায় জমি সংক্রান্ত বিষয় বিরোধের জেরে ইলিয়াস ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে স্কুলে আসা যাবার পথে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দিয়ে আসছে আমি এর বিচার চাই।
এলাকাবাসী বলেন, রাতের আঁধারে অন্যের জমি দখল করে নেয় প্রতিবাদ করলে মা বোনদের ধর্ষনের হুমকি দেয় আজকে একজনের সাথে করেছে কালকে আরেক জনকে করবেনা তার কি গ্যারান্টি? আমরা এর উপযুক্ত বিচার চাই।

হাতিয়া ফাঁড়ি থানার এস আই শহিদুল বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সামাজিক ভাবে সমাধান করার জন্য বলেছি এর পর কোন পক্ষে আর আমাদেরকে জানাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights