সেঞ্চুরি করেই ফিরলেন শান্ত

অনলাইন ডেস্ক

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিরচেনা কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপাকে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের ৫৩তম ওভারে আব্বাসের প্রথম বলে কাভার ড্রাইভে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল। অসাধারণ ব্যাট করছেন। ১২৯ বলে সেঞ্চুরির পথে ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। এর মধ্যে ৪৯তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলে লং অন দিয়ে মারা ছক্কাটি এখন পর্যন্ত দিনের সেরা শট।

কিন্তু সেঞ্চুরি করার পরের বলেই এলবিডব্লু আউট হয়ে ফিরলেন নাজমুল। রিভিউ নিয়ে তাকে আউট করেছে পাকিস্তান। ১৩০ বলে ১০১ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

টেস্টে আজকের ইনিংসসহ সর্বশেষ ৮ ইনিংসের মধ্যে চারটি সেঞ্চুরি পেয়েছেন নাজমুল। পাঁচে নেমেছেন মুশফিকুর রহিম। ৬৪ রানে অপরাজিত আছেন মুমিনুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights