সেনাবাহিনীর অভিযানে কুকি চিনের দুই সন্ত্রাসী নিহত
অনলাইন ডেস্ক
বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
আজ রবিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও থানায় হামলা করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট। পরে তাদের ধরতে পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে যৌথবাহিনী।
