সৈকতে ভেসে এলো পাঁচ ফুট লম্বা মৃত ডলফিল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিল ভেসে এসেছে। ডলফিলটি পুরো শরীর রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিলো।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম।

তিনি জানান, মৃত ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরের আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় এটি ভেসে আসে। যেটি দেখতে অসংখ্য মানুষ ভিড় করে। জেলেরা ধারণা করছেন জাহাজের ধাক্কায় বা জেলেদের জালে আটকা পড়ার পর এটিকে পিটিয়ে হত্যা করা হয়। যা পরে ভেসে এসেছে উপকূলে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। এটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights