সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দিদার ওরফে বাদল (৪৫) নামের এক বাংলাদেশি প্রবাসী। রবিবার বাংলাদেশ সময় বাদ মাগরিব দেশটির রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত দিদার ওরফে বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজী মো. আশিদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। বাদল সৌদি আরবে চারটি মাদ্রাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন।

নিহত বাদলের ছোট ভাই ফজলে রাব্বি জানান, রবিবার সকালে প্রাইভেটকার যোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাদল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার আইসিইউতে চিকিৎসা চলছিল। বাংলাদেশ সময় বাদ মাগরিব খবর আসে তিনি মারা গেছেন।
বাদলসহ আমার চার ভাই সৌদি আরবে প্রবাসী। বাদল প্রায় ২৪ বছর যাবৎ সৌদিতে রয়েছেন। ছুটি পেলে ৩/৪ বছর পর পর দেশে আসতেন। সেখানে তিনি চারটি মাদ্রাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। ২০ রোজায় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। এরপর তার দেশে ফেরার কথা ছিল।

তিনি জানান, মরদেহের পাশে অন্যান্য ভাইয়েরা রয়েছেন। সর্বশেষ চার বছর আগে তিনি দেশে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights