স্বেচ্ছাসেবীদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বাসস

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’ আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। বিশেষ করে রক্তদানের মতো মহৎ উদ্যোগগুলো মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে অসামান্য অবদান রাখছে। তিনি তরুণ প্রজন্মকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার পরামর্শ দেন।

সোহেল রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওসার।

বক্তারা সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং এর সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights