হজের খরচ কমল ১১ হাজার ৭২৫ টাকা, বাড়ল নিবন্ধন সময়
অনলাইন ডেস্ক
চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর পর বাংলাদেশের হজযাত্রীদের জন্য হজের খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা। ফলে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এতথ্য জানানো হয়েছে।
