হজের জন্য ১০ দিনে ৬০৭ জনের নিবন্ধন

অনলাইন ডেস্ক

২০২৪ সালে হজ পালন করতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য মতে, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২২৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৪ জন নিবন্ধন করছেন। অর্থাৎ গত ১০ দিনে নিবন্ধন করেছেন ৬০৭।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি কোটায় ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে।

আর বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের ১৬ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights