হরমুজ ইস্যুতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা ও পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষযয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টোলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে উভয় পক্ষ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় অব্যাহত রেখেছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, মস্কো চলমান মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই চুক্তিতে পৌঁছানোর রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মন্ত্রীরা হরমুজ প্রণালী দিয়ে রাশিয়ার জাহাজ ও পণ্যবাহী জাহাজের চলাচল নিয়েও আলোচনা করেছেন। এদিকে আলোচনা এগিয়ে ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে নতুন প্রস্তাবে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তা প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এটি ইরানের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পদক্ষেপ হতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করে আসছে, যার ফলে তেহরানের এই সাম্প্রতিক সিদ্ধান্তটি ইসলামাবাদের কূটনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights