হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভাধীন এক নাম্বার ওয়ার্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর বালতির মধ্যে পায়। এ সময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়া মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খাঁন জানান, ‘পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর খবর এখনও জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর ইউডি মামলা হিসাবে রেকর্ড করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights