হাইওয়ে পুলিশের মহাসড়কে বিশেষ অভিযান

আরিফ মোল্যা, ঝিনাইদহ ॥

মহাসড়কে অবৈধযান নিরক্ষনে মাঠে নেমেছে খুলনাঞ্চল হাইওয়ে পুলিশ। ২৪ ঘন্টা ব্যপী অর্থাৎ ২মে রাত ১২টা ১ মিনিট থেকে ৩মে রাত ১২টা ১মিনিট পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। এতে সকল প্রকার বাস, ট্রাক, ছোট এবং বড় কাভার্ড ভ্যান এ অভিযানের আওতাভুক্ত থাকবে। বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান, আমরা সকল ধরনের যানবাহনকে এই ২৪ ঘন্টা সতর্ক কবরবো। যশোর সদর সার্কেলের সহকারী কমিশনার আলি মোহাম্মদ হাসমি বলেন, প্রতিটি পরিবহনে বৈধ কাগজপত্র, ড্রাইভারের বৈধ কাগজপত্র,পরিবহনের তালিকা তৈরিতে আমরা রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিবহনে কী কী কাগজপত্র আছে তারই আলোকে তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছি।

এ সময়ে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ হাইওয়ে পুুলিশের ওসি মিজানুর রহমান,বারবাজার হাইওয়ে ওসি মঞ্জুরুল ইসলাম সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights