হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আরও কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights