হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যাবেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, শনিবার অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার জানান, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চ দু পা ছড়িয়ে বক্তব্য দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights