হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে। কারণ, রবীন্দ্রনাথ শুধু বিশ্ব কবিই নন, তিনি একমাত্রিকও নন, তিনি বহুমাত্রিক একটি ব্যক্তিত্ব, বহুমাত্রিক একটি প্রতিভা, অনন্য একটি প্রতিভা।

সোমবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রবীন্দ্রনাথকে সংক্ষিপ্ত পরিসরে বলা খুবই কঠিন। রবীন্দ্রনাথের চর্চা আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা প্রতিনিয়ত সমাজের পঙ্কিলতা, কুটিলতা এমন নানা ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। এ ধরনের কুটিলতা থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য আমরা যদি রবীন্দ্র কাব্য চর্চা বা রবীন্দ্র অনুশীলন করি তাহলে আমাদের মনকে খুবই বিশুদ্ধতায় ভীষণভাবে স্নিগ্ধ করে তুলতে পারবো। এ কারণেই রবীন্দ্রনাথের চর্চা আমাদের বেশি হুওয়া উচিত।

তিনি বলেন, আমরা রবীন্দ্রনাথের গান পছন্দ করি। আমাদের আরও বেশি করে রবীন্দ্রনাথের গান শোনা উচিত এবং সে গান উপলব্ধি করা উচিত। রবীন্দ্রনাথ বাংলাদেশিদের একটি বড় সম্পদ যেমন নজরুল একটি বড় সম্পদ। এ সম্পদগুলোকে আমরা রক্ষা করবো কোনো সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গিতে নয়। আমাদের জাতিসত্তাকে শক্ত বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে, আমাদের জাতিসত্তার একটা অপরিহার্য উপাদান হিসেবে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস, জসীমউদ্দিন এদের আমাদের সামনে ধরে রাখতে হবে। তাদের থেকে যে আলো বিস্তৃত হয় সেই আলোয় আমাদের আলোকিত হতে হবে।
অনলাইন ভার্সন

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সমাপনী আলোচনা শেষে মঞ্চায়ন হয় নাটকের দল প্রাচ্যনাট প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’,।

গত ৮ মে (শুক্রবার) চার দিনব্যাপী এই রবীন্দ্র জয়ন্তীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রতিদিনের আয়োজনে ছিল কবিগুরু রচিত অসামান্য সৃষ্টিকর্মের নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights