হেলসের সেঞ্চুরিতে রংপুরের টানা চতুর্থ জয়
অনলাইন ডেস্ক
অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে ভর করে সিলেট সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে চলমান বিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিলো রংপুর। অন্যদিকে, দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি সিলেট।
সোমবার সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রংপুরের সাইফ হাসান কিছুটা আগ্রাসী মেজাজে খেললেও শুরুতে দেখে শুনে খেলছিলেন হেলস। তবে, সময় বাড়তে থাকলে ব্যাট হাতে আগ্রাসী হতে থাকেন এই ইংলিশ ম্যান।
