হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

অনলাইন ডেস্ক

আবার চোট পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার দুর্ঘটনা দুর্গাপুরে। শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন তিনি। কিন্তু হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই পড়ে যান।

একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। তাতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভিতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছেই অল্প হোঁচট খান। তার পরে পড়ে যান মমতা।

মাস দেড়েক আগে আহত হয়েছিলেন মমতা। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তার। গত ১৪ মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেলাইও পড়ে ক্ষতস্থানে। তার ৪৪ দিন পরে আবার আহত হলেন মমতা।
শেষবার কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights