১০০ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অর্থনীতিবিদ অ্যালান গ্রিনস্প্যান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান ও খ্যাতনামা অর্থনীতিবিদ অ্যালান গ্রিনস্প্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর বিবিসির।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী আন্দ্রেয়া মিশেল। এক বিবৃতিতে তিনি জানান, পারকিনসন রোগজনিত জটিলতায় অ্যালান গ্রিনস্প্যানের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তিনি ‘একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি উভয় দলের একাধিক প্রেসিডেন্টের আমলে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নিজের ভুল স্বীকার করতেও সবসময় সৎ ছিলেন।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান গ্রিনস্প্যানকে মার্কিন অর্থনীতির ‘মায়েস্ত্রো’ বলা হতো। কারণ, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অভূতপূর্ব সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অ্যালান গ্রিনস্প্যান ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এক প্রজন্মের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় পার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights