১৩২ হলে শাকিব খানের ‘তাণ্ডব’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটি আজ থেকে ১৩২টি হলে একযোগে মুক্তি পেয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, শাকিব খান তাণ্ডবের হল লিস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে তার ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দেশের কোথায় কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে তার একটি ছবি শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’র প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

‌‘তাণ্ডব’ ছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও ৫ সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights