১৪০ টাকায় মিলছে এক ডজন ডিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডিম সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৪০ টাকায় ডিমের ডজন বিক্রি শুরু করেছে কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় এই মূল্যে ডিম বিক্রি শুরু করেন স্থানীয় মোহাম্মদ আরিফ, রেজাউল করিম, নুর উদ্দিন, ইমরানসহ কয়েকজন তরুণ। সিন্ডিকেট থেকে জনগণকে মুক্তি দিকে এ উদ্যোগ বলে জানা গেছে।

মোহাম্মদ আরিফ জানান, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ডিম কিনতে পারছেন না। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এই অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে কোনো লাভ না করে কেনা দামে সাধারণ মানুষের হাতে ডিম তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা বহদ্দারহাট বাজারে মাত্র ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রি করছি। বিকেল ৪টা থেকে ডিম বিক্রি শুরুর পর থেকেই প্রচুর মানুষ ১৪০ টাকা দামে ডিম কিনতে ভিড় করেছে। এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights