১৪ কোটির ঘড়ি মুকেশ পুত্রের হাতে, অবাক জাকারবার্গ ও তার স্ত্রী!

অনলাইন ডেস্ক

জামনগরে তিন দিন ধরে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। আগামী জুলাই মাসে তাঁদের বিয়ে। তার আগেই গমগম করল জামনগরের আবহ। এই অনুষ্ঠানে দেশে বিদেশের একাধিক তারকা, শিল্পীরা এসেছেন। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছেন ফেসবুকের মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী। তখনই তাদের নজর যায় অনন্তের হাতে। তিনি একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন। সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান।

চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।’ সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যা, আমি ওকে আগেই বলেছি।’ এরপর তিনি জানান, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights