২০২৬ বিশ্বকাপে মুসলিম বিশ্বের রেকর্ড ১৩ দেশের অংশগ্রহণ

স্পোর্টস ডেস্ক
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ১টা) ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে রেকর্ড ১৩টি মুসলিমপ্রধান দেশ অংশ নিচ্ছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

অংশগ্রহণকারী মুসলিমপ্রধান দেশগুলো হলো- মরক্কো, মিশর, আলজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, ইরান, উজবেকিস্তান, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা।

এর মধ্যে মরক্কো ও সেনেগাল আগের বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে, আর সেনেগাল খেলেছিল কোয়ার্টার ফাইনালে।

এবার প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জর্ডান ও উজবেকিস্তান। দীর্ঘ ৪০ বছরের বিরতির পর আবারও মূল পর্বে ফিরেছে ইরাক। অন্যদিকে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ খেলছে তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights