২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের জন্য থাকছে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে ফিফা আগের সব বিশ্বকাপের তুলনায় রেফারিদের সম্মানী বাড়িয়েছে।

বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় থাকা একজন প্রধান রেফারি টুর্নামেন্ট শুরুর আগেই পাবেন ১ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি। এর বাইরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য মিলবে ৩ থেকে ৫ হাজার ডলার। নকআউট পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফি বেড়ে হবে ১০ হাজার ডলার পর্যন্ত।

সহকারী রেফারি ও ফোর্থ অফিশিয়ালদের জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ডলারের ফিক্সড ফি। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে থাকছে বোনাস।

ফিফার হিসাব অনুযায়ী, পুরো টুর্নামেন্টে সেরা দায়িত্ব পালন করা একজন শীর্ষ রেফারি ফিক্সড ফি, ভাতা ও বিশেষ বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারেন, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি।

রেফারিদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights