২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ব্যাপক সাফল্য অর্জন করেছে দিনাজপুরের ল্যান্ডমার্ক কলেজ। সদ্য প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫তম এবং জেলার শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে কলেজটি।

এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে মোট ৩১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছে এবং ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৯৬.৭৭% যা সারাদেশের গড় পাসের হার ৫২.১২% এবং দিনাজপুর বোর্ডের গড় ফলাফলের তুলনায় অনেক বেশি।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক বলেন, “আমাদের এই প্রতিষ্ঠানটি নতুন প্রতিষ্ঠান এবং ২০২৬ সালের ব্যাচটি প্রথম ব্যাচ হিসেবে এবছর সারাদেশ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের তুলনায় অনেক ভালো ফলাফল করেছে। আমি মনে করি, আগামীতে আমাদের ফলাফল আরও ভালো হবে। এজন্য শিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পাঠদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।”

কলেজ কর্তৃপক্ষ কৃতকার্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights