২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৭৮ জনে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৪ হাজার ৫২ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights