২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৪

অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটি নিয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা, অপরজন ঢাকা সিটির বাইরের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২০১) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৫৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৫০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights