২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬

অনলাইন ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড মার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ১৬ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights