২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। এছাড়াও হাম ও হাম উপসর্গে ২ হাজার ১৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৩ হাজার ৫০৭ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৪৯৪ জন।
১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।
