২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ১০ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাতজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights