২৪ ঘণ্টায় ৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি এবং সারা দেশে ৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটির বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৯ হাজার ৫২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ১০ হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৭ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights