৭ ফুট ৪ ইঞ্চির দৈত্য ফুটবলে

অনলাইন ডেস্ক

রাসিয়ার ৪০ বছর বয়সী সাবেক এনবিএ তারকা পাভেল পদকোলজিন এবার পেশাদার ফুটবল মাঠে নামলেন। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) উচ্চতার এই খেলোয়াড়কে দেখলে মনে হয় ফুটবল মাঠে এক দৈত্য নামলেন।

ফুটবলে অভিষেক

পাভেল বৃহস্পতিবার রাশিয়ান কাপে আমকাল মস্কো দলের হয়ে অভিষেক করেন। বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালি থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ বিরতি শেষে ফুটবলে ফিরেছেন। ফুটবল ম্যাচে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষকে ঠেলাধাক্কা দিয়ে বল দখলের চেষ্টা করছেন পাভেল, তবে কিছুক্ষণের মধ্যে নিজে বল হারালেও প্রতিপক্ষকে সান্ত্বনা দেন।

অদ্ভুত দৃশ্য

ড্রেসিংরুমে ঢোকার সময় মাথা নিচু করতে হয় তাকে, সতীর্থরা ঘাড় উঁচিয়ে তার সঙ্গে কথা বলছিলেন। ব্যাকলাইনে খেললেও ১৯ মিনিট পর তাকে মাঠ থেকে সরানো হয়। কর্নার কিকে হেডে গোলের সুযোগ পেলেও অতিরিক্ত লম্বার কারণে তা কাজে লাগাতে পারেননি। ম্যাচটি তার দল আমকাল ১–০ গোলে জিতে যায়।

রেকর্ড

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল পদকোলজিন। এর আগে সবচেয়ে লম্বা ফুটবলার ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার), ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিন (২.১০ মিটার), জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশ (২.১৪ মিটার)। ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে পাভেল সকলকে ছাড়িয়ে গেছেন।

এনবিএ ক্যারিয়ার

পাভেল ২০০৪ সালে ইউটাহ জ্যাজ থেকে ড্রাফট হন, তবে সঙ্গে সঙ্গে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসে মাত্র ৬ ম্যাচ খেলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন।

পাভেল ম্যাচ শেষে বলেন, “এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights