৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় জামান মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, রংপুর নগরীর মাহিগঞ্জের বালাটারী গ্রামের বাসিন্দা জামান মিয়া সোমবার বিকেলে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে জামান মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাহিগঞ্জ থানায় মামলা হলে পুলিশ রাতেই মিঠাপুকুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলন মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights