৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল
অনলাইন ডেস্ক
দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি তারিখের প্রজ্ঞাপনে ৮ জন উপজেলা নির্বাহী অফিসার-এর বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।
এর আগে, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ৮ ইউএনও-কে বদলি করার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
