অক্ষয়কে চড় মারলে ১০ লাখ রুপি পুরস্কার!

অনলাইন ডেস্ক

‘ওমজি ২’ মুক্তির পরও বিতর্ক পিছু ছাড়ছে না! কিছুদিন আগেই সেন্সর বোর্ডের কোপে পড়েছিল সিনেমাটি। এবার তা মুক্তি পেতেই কট্টরপন্থীদের রোষের মুখে পড়লেন অভিনেতা অক্ষয় কুমার।

ছবিটি মুক্তির পর থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এতেই হিন্দু পরিষদ নেতা এতটাই চটেছেন যে অক্ষয়কে চড় মারার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, আগ্রার রাষ্ট্রীয় হিন্দু পরিষদ নেতা ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি অক্ষয় কুমারকে থুতু ছেটাবে কিংবা চড় মারবে তাকে ১০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার আগ্রার প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হয় অক্ষয়ের কুশপুত্তলিকা এবং ‘ওহ মাই গড-টু’র পোস্টার। পাশাপাশি হিন্দু পরিষদ ভারত সংগঠন এই সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও তোলে।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতাকে ‘সবক’ শেখাতে ভয়ংকর ঘোষণা আগ্রার হিন্দু সংগঠনের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights