অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বাস করেন। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছেন। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।

বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে মির্জা ফখরুল এই আহ্বান জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যদি কেউ দায়ী থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র মনে করছেন না বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে—বিশেষ করে গার্মেন্টস ও ফ্যাক্টরি কারখানায়—অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি এবং আইন না মানার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights